উৎসবের মরসুমে আপনাদের জন্য এবার থাকবে একটু অন্যরকম কয়েকটি রেসিপি!আজ সর্ষে-তেলাপিয়া উপকরণ : তেলাপিয়া মাছ ৬টি(৫০০ গ্রাম),নুন-হলুদ পরিমাণ মত,সর্ষের তেল ৫/৬ টেবিল চামচ,সর্ষে-৩ টেবিল চামচ,কাঁচা লঙ্কা-৬/৭ টা,১টি টমেটো পদ্ধতি :কড়াইতে তেল দিয়ে মাছগুলো এ পিঠ ও পিঠ করে সাঁতলে নিন।বেশি কড়া করে ভাজবেন না।মাছ সাঁতলানো হয়ে গেলে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন।এরপর বাটা সর্ষে আর টমেটো দিয়ে কষিয়ে নিন।মশলা কষে গেলে গা মাখা ঝোল রাখার মত জল দিন।জল ফুটে গেলে মাছ গুলো দিন,কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিন|মাছের গন্ধ বেরোলে নামিয়ে নিন।তৈরী আপনার মাছের ঝোল :) কেউ চাইলে উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন। এই রেসিপির সিক্রেট হলো যে কোনোদিন এই মাছ খেতে চায় না, সেও চেটে-পুটে খাবে! তাহলে আর দেরি না করে ট্রাই করুন আজই :)
Posts
Showing posts from October, 2017
- Get link
- X
- Other Apps
গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল :- এখন ইলিশ এর মরসুম।চারদিকে ইলিশ মাছের ছড়াছড়ি,আর মাছ বেশ সস্তা ও।সেই উপলক্ষে অনেক দিন পরে আমরা নিয়ে এলাম ইলিশ মাছের একটা রেসিপি।বেগুন দিয়ে ঝোল তো খান ই,এবার গাঠি কচু দিয়ে খেয়ে দেখুন। ৮টা ইলিশ মাছ,৩টে গাঠি কচু ম্যারিনেশনের জন্য ১০ টা কাঁচা লংকা,১ চা চামচ হলুদ,১ চামচ roasted গোটা জিরে (গুঁড়ো),১/২ টমেটো,১ টেবিল চামচ সর্ষের তেল,নুন পরিমাণ মত,কয়েকটা কাঁচা লংকা চিরে দেওয়ার জন্য। পদ্ধতি : গাঠি কচু লম্বা করে কেটে নরম না হওয়া অবধি ভেজে নিন। ৮ টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে কালো জিরে ফোড়ন দিন।মাছগুলো এপিঠ ওপিঠ করে সাঁতলে নিন,বেশি ভাজবেন না।ভেজে রাখা কচু দিয়ে দিন।মশলা কষতে দিন যতক্ষণ না মশলার গন্ধ ছাড়ে।মশলা কষে গেলে কাঁচা লংকা চিরে যতটা ঝোল রাখতে চান,ততটা জল দিয়ে মাছের গন্ধ না বেরনো অবধি ফোটান।তৈরি আপনার ঝোল :) টিপস:মাছে বেশি খুন্তি দেবেন না,ভেঙ্গে যাবে।বেশি ভাজলে ইলিশ মাছ শক্ত হয়ে যায়।
- Get link
- X
- Other Apps
কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলঃ উপকরণঃ ৬/৭ টা বড় সাইজের পাবদা মাছ,২ টো মাঝারি টমেটো, নুন-হলুদ পরিমাণ মত,৫/৬ টেবিল চামচ সর্ষের তেল। বাটার জন্য-সাদা জিরে ১ টেবিল চামচ,সাদা সর্ষে ১ টেবিল চামচ,কালো সর্ষে ১/২ টেবিল চামচ,কাঁচা লঙ্কা ৫/৬ টা।সব মশলা বেটে নিন। পদ্ধতিঃ মাছ গুলো প্রথমে নুন-হলুদ আর ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে অন্তত ১০ মিনিট মেখে রাখুন।তারপর বাকি তেলকড়াই এ দিয়ে ২টো করে মাছ ছেড়ে এ পিঠ ও পিঠ করে সাঁতলে নিন।বেশি কড়া করে ভাজবেন না। মাছ সাঁতলানো হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিন।এরপর বাটা মশলা আর টমেটো দিয়ে কষিয়ে নিন।মশলা কষে গেলে যত টা ঝোল রাখতে চান ততটা জল দিন।জল ফুটে গেলে মাছ গুলো দিন,কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিন/৮/১০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।তৈরী আপনার মাছের ঝোল :) কেউ বেশি ঝাল খেলে আরো কাঁচা লঙ্কা দিতে পারেন|