উৎসবের মরসুমে আপনাদের জন্য এবার থাকবে একটু অন্যরকম কয়েকটি রেসিপি!আজ
সর্ষে-তেলাপিয়া
উপকরণ:
তেলাপিয়া মাছ ৬টি(৫০০ গ্রাম),নুন-হলুদ পরিমাণ মত,সর্ষের তেল ৫/৬ টেবিল চামচ,সর্ষে-৩ টেবিল চামচ,কাঁচা লঙ্কা-৬/৭ টা,১টি টমেটো
পদ্ধতি:কড়াইতে তেল দিয়ে মাছগুলো এ পিঠ ও পিঠ করে সাঁতলে নিন।বেশি কড়া করে ভাজবেন না।মাছ সাঁতলানো হয়ে গেলে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন।এরপর বাটা সর্ষে আর টমেটো দিয়ে কষিয়ে নিন।মশলা কষে গেলে গা মাখা ঝোল রাখার মত জল দিন।জল ফুটে গেলে মাছ গুলো দিন,কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিন|মাছের গন্ধ বেরোলে নামিয়ে নিন।তৈরী আপনার মাছের ঝোল 
কেউ চাইলে উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন।
এই রেসিপির সিক্রেট হলো যে কোনোদিন এই মাছ খেতে চায় না, সেও চেটে-পুটে খাবে! তাহলে আর দেরি না করে ট্রাই করুন আজই 

Comments

Popular posts from this blog

চিকেন বিরিয়ানি 🍖🍗🍗🍖 (ঘরোয়া পদ্ধতিতে)

হ্যাংলার হাঁড়ির মেনু

আম-কাতলা