গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল:-
এখন ইলিশ এর মরসুম।চারদিকে ইলিশ মাছের ছড়াছড়ি,আর মাছ বেশ সস্তা ও।সেই উপলক্ষে অনেক দিন পরে আমরা নিয়ে এলাম ইলিশ মাছের একটা রেসিপি।বেগুন দিয়ে ঝোল তো খান ই,এবার গাঠি কচু দিয়ে খেয়ে দেখুন।
৮টা ইলিশ মাছ,৩টে গাঠি কচু
ম্যারিনেশনের জন্য ১০ টা কাঁচা লংকা,১ চা চামচ হলুদ,১ চামচ roasted গোটা জিরে (গুঁড়ো),১/২ টমেটো,১ টেবিল চামচ সর্ষের তেল,নুন পরিমাণ মত,কয়েকটা কাঁচা লংকা চিরে দেওয়ার জন্য।
পদ্ধতি:
গাঠি কচু লম্বা করে কেটে নরম না হওয়া অবধি ভেজে নিন।
৮ টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে কালো জিরে ফোড়ন দিন।মাছগুলো এপিঠ ওপিঠ করে সাঁতলে নিন,বেশি ভাজবেন না।ভেজে রাখা কচু দিয়ে দিন।মশলা কষতে দিন যতক্ষণ না মশলার গন্ধ ছাড়ে।মশলা কষে গেলে কাঁচা লংকা চিরে যতটা ঝোল রাখতে চান,ততটা জল দিয়ে মাছের গন্ধ না বেরনো অবধি ফোটান।তৈরি আপনার ঝোল
টিপস:মাছে বেশি খুন্তি দেবেন না,ভেঙ্গে যাবে।বেশি ভাজলে ইলিশ মাছ শক্ত হয়ে যায়।

Comments