কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলঃ
উপকরণঃ৬/৭ টা বড় সাইজের পাবদা মাছ,২ টো মাঝারি টমেটো, নুন-হলুদ পরিমাণ মত,৫/৬ টেবিল চামচ সর্ষের তেল।
বাটার জন্য-সাদা জিরে ১ টেবিল চামচ,সাদা সর্ষে ১ টেবিল চামচ,কালো সর্ষে ১/২ টেবিল চামচ,কাঁচা লঙ্কা ৫/৬ টা।সব মশলা বেটে নিন।
পদ্ধতিঃ
মাছ গুলো প্রথমে নুন-হলুদ আর ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে অন্তত ১০ মিনিট মেখে রাখুন।তারপর
বাকি তেলকড়াই এ দিয়ে ২টো করে মাছ ছেড়ে এ পিঠ ও পিঠ করে সাঁতলে নিন।বেশি কড়া করে ভাজবেন না।
মাছ সাঁতলানো হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিন।এরপর বাটা মশলা আর টমেটো দিয়ে কষিয়ে নিন।মশলা কষে গেলে যত টা ঝোল রাখতে চান ততটা জল দিন।জল ফুটে গেলে মাছ গুলো দিন,কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিন/৮/১০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।তৈরী আপনার মাছের ঝোল 
কেউ বেশি ঝাল খেলে আরো কাঁচা লঙ্কা দিতে পারেন|

Comments

Popular posts from this blog

কমলার মা

আম-কাতলা