Posts

Showing posts from March, 2017

মাইক্রোওভেনে ইলিশ ভাপে:

Image
উপকরণ-ইলিশ মাছ ৮০০ গ্রাম,নুন পরিমাণ মত,১/২ চা চামচ হলুদ,৩ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল,সামান্য চিনি,১ টুকরো পাতিলেবুর রস,২ টেবিল চামচ জল ঝরানো দই।  শিলে একসাথে পেষার জন্য-৩ চা চামচ সর্ষে বাটা,৮/১০ টা কাঁচা লঙ্কা,১ চা চামচ সাদা জিরে,সামান্য নুন। সমস্ত উপকরণ দিয়ে মাছ অন্তত ১ ঘন্টা ম্যারিনেড করে রাখতে হবে।  পদ্ধতি:মাইক্রোওভেন প্রুফ পাত্রে মাছগুলো সাজিয়ে আরো ২ টেবিল চামচ সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিন।এরপর ৬৪০ মাইক্রো পাওয়ারে ১০/১২ মিনিট দিতে হবে।তৈরি আপনার ইলিশ ভাপে। টিপস:মাছ যত বেশি সময় ম্যারিনেড করে রাখা যায় তত ভাল। ম্যারিনেড করা মাছের ছবি নীচে

এগ রোল:

Image
পদ্ধতি:ময়দা লুচি বা পরোটা করার সময় যেভাবে মাখেন সেভাবেই বেশি সময় ধরে ময়ান দিয়ে মাখুন যাতে নরম হয়।মাখা হয়ে গেলে বড় বড় লেচি কেটে গোল করে বেলে নিন।এমন ভাবে বেলবেন যেন পাতলা হয় কিন্তু মাঝখান দিয়ে ফেটে না যায়।  চাটু তে সাদা তেল দিন ১ টেবিল চামচ।ময়দার রুটি তেলে এপিঠ ওপিঠ করে ভেজে নামিয়ে নিন। সতর্ক থাকুন যাতে বেশি কড়া ভাজা না হয়। এরপর আবার চাটু তে সাদা তেল দিন ১ টেবিল চামচ।ডিম ভেঙে নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিন। দুপাশ ভেজেই,ভাজা পরোটা ওপরে দিয়ে আবার একবার এপিঠ ওপিঠ করে নামিয়ে নিন। কুচনো শশা,পেয়াজ (চাইলে সস) ছড়িয়ে,লম্বা করে রোল আকারে ভাঁজ করে কাগজ মুড়ে নিন। গরম গরম খান।

চিকেন বিরিয়ানি 🍖🍗🍗🍖 (ঘরোয়া পদ্ধতিতে)

Image
উপকরণ-২ কাপ চাল,২ কাপ জল,১ কাপ দুধ,১০০ গ্রাম ঘি, গোটা গরম মশলা,তেজপাতা, অর্ধেক ভাজা আলু, গরম মশলা,জায়ফল-জয়িত‌্রী গুড়োঁ,সামান্য গোলাপ আর কেওড়া জল, নুন চিনি পরিমাণ মত। ৩০০ গ্রাম চিকেন ম্যারিনেশনের জন্য-২টি পেঁয়াজ,১/২ ইঞ্চি আদা,১০ কোয়া রসুন,১০০ গ্রাম দই,নুন পরিমাণ মত।সব বেটে নিয়ে চিকেনের সাথে ম্যারিনেড করে রাখতে হবে ১ ঘন্টা মত।  পদ্ধতি:চাল ১/২ ঘন্টা ভিজিয়ে শুকিয়ে নিতে হবে।প্রেশার কুকারে ৫০ গ্রাম ঘি দিয়ে গোটা গরম মশলা,তেজপাতা ফোড়ন দিতে হবে।তারপর ম্যারিনেড করা চিকেন দিয়ে দিতে হবে।চিকেন ভালো করে কষিয়ে ২ কাপ জল দিয়ে ১টা সিটি তুলে রেখে দিতে হবে। এবার একটা কড়াই এ বাকি ঘি দিয়ে গোটা গরম মশলা,তেজপাতা ফোড়ন দিতে হবে।তারপর শুকিয়ে নেওয়া চাল ৫ মিনিট ভেজে নিন। চাল ভাজার সময় পরিমাণ মত নুন এবং সামান্য চিনি দিন। চাল ভাজা হয়ে গেলে প্রেশার কুকার খুলে ভাজা চাল,অর্ধেক ভাজা আলু, ১ কাপ দুধ,গরম মশলা,জায়ফল-জয়িত‌্রী গুড়োঁ,সামান্য গোলাপ আর কেওড়া জল,সামান্য নুন সব ভালো করে প্রেশার কুকারে থাকা জলসুদ্ধ চিকেনের সাথে মিশিয়ে দিন।১টা সিটি তুলে নিন। গরম গরম পরিবেশন করুন। টিপস:কুকারের স্টীম কোন ...

তেল কই 🐟 🐟 🐟

Image
উপকরণ-৯/১০ টি মাঝারি মাপের কই,নুন-হলুদ পরিমাণ মত।  ম্যারিনেশনের জন্য-গোটা জিরে ১টেবিল চামচ,১টেবিল চামচ সর্ষে,১/২ পেঁয়াজ,১/২ ইঞ্চি আদা,৮/১০ টা কাঁচা লঙ্কা,২ কোয়া রসুন, ১টা ছোট টমেটো।  এই সব বেটে নিয়ে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পরিষ্কার করা মাছে মেখে রেখে দিতে হবে ৩০ মিনিট মত।  পদ্ধতি:কড়াই এ ৬ টেবিল চামচ তেল দিয়ে তেজপাতা,শুকনো লঙ্কা, কালো জিরে/মেথি ফোড়ন দিতে হবে।তারপর মশলা শুদ্ধ ম্যারিনেটেড মাছ দিয়ে উঁচু আচঁ এ ২ মিনিট রেখে মাছগুলোকে উল্টে দিতে হবে। এরপর আচঁ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।মশলা ভালো করে কষাতে হবে,মাঝে মাঝে মাছগুলোকে উল্টে দিয়ে। মিনিট ১৫ পর কষে যাওয়া মশলা আর মাছের গন্ধ বেরলে নামিয়ে নিন। টিপস:মাছ বেশি শুকিয়ে গেলে মাঝে মাঝে হাত দিয়ে জলের ছিটে দিন। মাছ উল্টানো এবং মশলা কষানোর জন্য বেশি বার খুন্তি ব্যবহার না করাই ভালো। এতে মাছ ভেঙে যায়। বরং কড়াই এর দুদিকে ধরে ঝাঁকানো ভালো।