তেল কই 🐟 🐟 🐟
উপকরণ-৯/১০ টি মাঝারি মাপের কই,নুন-হলুদ পরিমাণ মত।
ম্যারিনেশনের জন্য-গোটা জিরে ১টেবিল চামচ,১টেবিল চামচ সর্ষে,১/২ পেঁয়াজ,১/২ ইঞ্চি আদা,৮/১০ টা কাঁচা লঙ্কা,২ কোয়া রসুন, ১টা ছোট টমেটো।
এই সব বেটে নিয়ে ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পরিষ্কার করা মাছে মেখে রেখে দিতে হবে ৩০ মিনিট মত।
পদ্ধতি:কড়াই এ ৬ টেবিল চামচ তেল দিয়ে তেজপাতা,শুকনো লঙ্কা, কালো জিরে/মেথি ফোড়ন দিতে হবে।তারপর মশলা শুদ্ধ ম্যারিনেটেড মাছ দিয়ে উঁচু আচঁ এ ২ মিনিট রেখে মাছগুলোকে উল্টে দিতে হবে। এরপর আচঁ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।মশলা ভালো করে কষাতে হবে,মাঝে মাঝে মাছগুলোকে উল্টে দিয়ে। মিনিট ১৫ পর কষে যাওয়া মশলা আর মাছের গন্ধ বেরলে নামিয়ে নিন।
টিপস:মাছ বেশি শুকিয়ে গেলে মাঝে মাঝে হাত দিয়ে জলের ছিটে দিন।
মাছ উল্টানো এবং মশলা কষানোর জন্য বেশি বার খুন্তি ব্যবহার না করাই ভালো। এতে মাছ ভেঙে যায়। বরং কড়াই এর দুদিকে ধরে ঝাঁকানো ভালো।


Comments