চিকেন বিরিয়ানি 🍖🍗🍗🍖 (ঘরোয়া পদ্ধতিতে)

উপকরণ-২ কাপ চাল,২ কাপ জল,১ কাপ দুধ,১০০ গ্রাম ঘি, গোটা গরম মশলা,তেজপাতা, অর্ধেক ভাজা আলু, গরম মশলা,জায়ফল-জয়িত‌্রী গুড়োঁ,সামান্য গোলাপ আর কেওড়া জল, নুন চিনি পরিমাণ মত।

৩০০ গ্রাম চিকেন ম্যারিনেশনের জন্য-২টি পেঁয়াজ,১/২ ইঞ্চি আদা,১০ কোয়া রসুন,১০০ গ্রাম দই,নুন পরিমাণ মত।সব বেটে নিয়ে চিকেনের সাথে ম্যারিনেড করে রাখতে হবে ১ ঘন্টা মত। 
পদ্ধতি:চাল ১/২ ঘন্টা ভিজিয়ে শুকিয়ে নিতে হবে।প্রেশার কুকারে ৫০ গ্রাম ঘি দিয়ে গোটা গরম মশলা,তেজপাতা ফোড়ন দিতে হবে।তারপর ম্যারিনেড করা চিকেন দিয়ে দিতে হবে।চিকেন ভালো করে কষিয়ে ২ কাপ জল দিয়ে ১টা সিটি তুলে রেখে দিতে হবে।
এবার একটা কড়াই এ বাকি ঘি দিয়ে গোটা গরম মশলা,তেজপাতা ফোড়ন দিতে হবে।তারপর শুকিয়ে নেওয়া চাল ৫ মিনিট ভেজে নিন। চাল ভাজার সময় পরিমাণ মত নুন এবং সামান্য চিনি দিন।
চাল ভাজা হয়ে গেলে প্রেশার কুকার খুলে ভাজা চাল,অর্ধেক ভাজা আলু, ১ কাপ দুধ,গরম মশলা,জায়ফল-জয়িত‌্রী গুড়োঁ,সামান্য গোলাপ আর কেওড়া জল,সামান্য নুন সব ভালো করে প্রেশার কুকারে থাকা জলসুদ্ধ চিকেনের সাথে মিশিয়ে দিন।১টা সিটি তুলে নিন।
গরম গরম পরিবেশন করুন।
টিপস:কুকারের স্টীম কোন বার বের করবেন না।
জায়ফল-জয়িত‌্রী গুড়ো সামান্য দিন,নাহলে তিতকুটে স্বাদ আসবে।
জলের মাপ পরিবর্তন করবেন না। কেউ চাইলে দুধের বদলে পুরোটাই জলে করতে পারেন।
কেউ মাটন বিরিয়ানি করতে চাইলে একই পদ্ধতিতে করুন।কেবল প্রথম সিটি তুলে গ্যাস ৫ মিনিট সিমে রেখে তারপর বন্ধ করুন।

Comments

Popular posts from this blog

হ্যাংলার হাঁড়ির মেনু

আম-কাতলা