মাইক্রোওভেনে ইলিশ ভাপে:

উপকরণ-ইলিশ মাছ ৮০০ গ্রাম,নুন পরিমাণ মত,১/২ চা চামচ হলুদ,৩ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল,সামান্য চিনি,১ টুকরো পাতিলেবুর রস,২ টেবিল চামচ জল ঝরানো দই। 
শিলে একসাথে পেষার জন্য-৩ চা চামচ সর্ষে বাটা,৮/১০ টা কাঁচা লঙ্কা,১ চা চামচ সাদা জিরে,সামান্য নুন।
সমস্ত উপকরণ দিয়ে মাছ অন্তত ১ ঘন্টা ম্যারিনেড করে রাখতে হবে। 

পদ্ধতি:মাইক্রোওভেন প্রুফ পাত্রে মাছগুলো সাজিয়ে আরো ২ টেবিল চামচ সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিন।এরপর ৬৪০ মাইক্রো পাওয়ারে ১০/১২ মিনিট দিতে হবে।তৈরি আপনার ইলিশ ভাপে।

টিপস:মাছ যত বেশি সময় ম্যারিনেড করে রাখা যায় তত ভাল।

ম্যারিনেড করা মাছের ছবি নীচে

Comments

Popular posts from this blog

চিকেন বিরিয়ানি 🍖🍗🍗🍖 (ঘরোয়া পদ্ধতিতে)

হ্যাংলার হাঁড়ির মেনু

আম-কাতলা