আম-কাতলা

যেমনটা বলেছিলাম 😊 নিয়ে এলাম গরম স্পেশাল কিছু রেসিপি। শুরু করলাম আম-কাতলা দিয়ে।নিজেরাও রাঁধুন আর জানান কেমন হল 😋
আম-কাতলা
উপকরণ:৬ পিস কাতলা মাছ,কাঁচা আম ১টা বড়,২ টেবিল চামচ সর্ষে বাটা,২ টেবিল চামচ সর্ষের তেল,নুন,হলুদ পরিমাণ মতো।
পদ্ধতি:কাতলা মাছ নুন-হলুদ মাখিয়ে ভেজে নিন।
কাঁচা আম খোসা শুদ্ধ লম্বালম্বি কেটে ৫/৭ মিনিট নুন জলে ডুবিয়ে রেখে দিন।কষ বেরিয়ে গেল নুন-হলুদ মেখে অল্প তেলে সাঁতলে রেখে দিন।
কড়াই তে দিয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, সর্ষে, মেথি ফোড়ন দিন।তারপর সামান্য হলুদ ও সর্ষে বাটা ৫ মিনিট কষিয়ে যতটা ঝোল রাখতে চান সেরকম জল দিন।জল ফুটলে ভাজা মাছ গুলো দিয়ে ফুটিয়ে নিন।
মাছ সেদ্ধ হয়ে গেলে সাঁতলানো আম গুলো দিয়ে ১/২ মিনিট ফুটিয়ে নিন।
তৈরি আপনার আম-কাতলা 😊
টিপস:এই ঝোলটা খুব টক হয় না,তাই কেউ চাইলে সামান্য মিষ্টি দিতে পারেন

Comments

Popular posts from this blog

চিকেন বিরিয়ানি 🍖🍗🍗🍖 (ঘরোয়া পদ্ধতিতে)

হ্যাংলার হাঁড়ির মেনু